সকল ধরনের হোটেল ও রেস্তোরাঁর নিবন্ধন এবং লাইসেন্সিং এর একটি স্মার্ট প্ল্যাটফর্ম
আপনার যদি ইতিপূর্বে HMS-এ কোনো একাউন্ট না থাকে, তাহলে হোমপেজে থাকা “আবেদন করুন” লিঙ্কে ক্লিক করুন। আবেদন ফর্মটি পূরণ করার মাধ্যমে আবেদনের প্রথম ধাপ সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার একটি একাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর আপনি আবেদন ফরমটি সম্পূর্ণ পূরণ করে, নির্ধারিত আবেদন ফি অনলাইনে পরিশোধের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
যদি আপনার একাউন্ট থেকে পূর্বে কোনো হোটেল বা রেস্তোরাঁ HMS-এ নিবন্ধিত থাকে, তাহলে আপনি “সাইন ইন” লিঙ্কে ক্লিক করে লগইন করুন। আপনার ড্যাশবোর্ড থেকে নতুন একটি হোটেল বা রেস্তোরাঁর জন্যে আবেদন করার অপশন পাবেন। সেখানে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহজেই নতুন নিবন্ধনের জন্যে আবেদন করতে পারবেন।
আপনার আবেদনটি সংশ্লিষ্ট জেলা প্রশাসন অফিস অথবা মন্ত্রণালয়ের রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে। পরবর্তীতে আপনার একাউন্টে লগইন করে “আবেদন তালিকা” বা “আবেদনের অবস্থা” বিভাগ থেকে আপনি আপনার আবেদন গৃহীত হয়েছে কি না, তা জানতে পারবেন। গৃহীত হলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে একটি নোটিফিকেশনও প্রদান করা হবে।
OTP (One-Time Password) যাচাই না হলে, প্রথমে আপনার মোবাইল ফোনে পর্যাপ্ত নেটওয়ার্ক আছে কি না তা নিশ্চিত করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় চেষ্টা করুন। যদি একাধিকবার চেষ্টা করেও OTP না আসে, তাহলে লগইন পৃষ্ঠায় থাকা "পুনরায় OTP পাঠান" অপশনটি ব্যবহার করুন।
তবুও সমস্যা সমাধান না হলে, অনুগ্রহ করে আমাদের সহায়তা টিমের সঙ্গে যোগাযোগ করুন:
📞 হেল্পলাইন: ১৬২৫৭ অথবা
📧 ইমেইল: support@mocat.gov.bd